কিছু কণ্ঠ বোঝার জন্য ভাষা জানা জরুরি নয়। গানের কথা না বুঝেও যেখানে শ্রোতা টের পায় ভেতরের আকুতি, সুরের ওঠানামা, গায়কির গভীরতা। ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের কণ্ঠ তেমনই এক বিস্ময়— যেখানে কাওয়ালির ঐতিহ্য, সুফি আধ্যাত্মিকতা আর আধুনিক সংগীতের সাহস মিলেমিশে একাকার হয়ে যায়।আজ ১৩ অক্টোবর, এই কিংবদন্তির জন্মদিন। ১৯৪৮ সালের আজকের দিনে সে সময়ের ব্রিটিশ ভারতের লায়ালপুরে, বর্তমান পাকিস্তানের ফয়সালাবাদে জন্মগ্রহণ করেন তিনি। কাওয়ালির শাহেনশাহ হিসেবে পরিচিত এই শিল্পী প্রায় তিন দশক আগে পৃথিবী ছেড়ে গেছেন, তবু তার...