রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছেন টহলরত আনসার সদস্যরা। পরে তাদের হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন— কামরুল (২১), মো. আসিক (১৮) ও মো. শামীম (১৯)। তাদের সবার বাড়ি হাতিরঝিলের মধুবাগ এলাকায়।
গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব জানিয়েছেন, গভীর রাতে তিন ব্যক্তি একটি বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা ক...