বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স ছাড়ছেন
এর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কাইজার এনজি। নতুন একটি উদ্যোগে যুক্ত হওয়ার লক্ষ্যে
তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। গত ২৯ অক্টোবর প্রতিষ্ঠানটিতে বড় ধরনের সাইবার হামলায় ৬৩০
কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনার কয়েক দিন পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘোষণা
এলো। এক বিবৃতিতে বাইন্যান্সের সহপ্রধান নির্বাহী কর্মকর্তা ই হে জানিয়েছেন, প্রায়
পাঁচ বছর দায়িত্ব পালনের পর নতুন উদ্যোগে যুক্ত হতে চান কাইজার এনজি। ছয় মাস ধরেই তার
দায়িত্ব হস্তান্তরের...