নিষেধাজ্ঞা অমান্য করে পূর্ব সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে পৃথক তিন এলাকা থেকে ১০ জেলে আটক হয়েছে। জব্দ করা হয়েছে চারটি নৌকা, জাল ও প্রায় পাঁচ মণ কাঁকড়া।
আটক জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।এর আগের দিন বৃহস্পতিবার রাতে চাঁদপাই রেঞ্জের জোংড়া, করমজল এবং ঢাংমারী এলাকা থেকে জেলেদের আটক করা হয়।আটক জেলেরা হলেন- বকুল মল্লিক (৩০), জয়নাল শেখ (২৯), সেলিম মল্লিক (২২), সালাম মল্লিক, এনামুল কবির (৪৩), আবু আনছার শেখ (৩২), জাকারিয়া মল্লিক (৪৮), ইয়াসিন (৪২), কিবরিয়া (৫৫), আনোয়ার...