টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুদিন পর রবিউল হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেটি উদ্ধার করা হয়।রবিউল হোসেন উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার পর পাশের আড়াইপাড়া গ্রামে রাজিব চাঁনের বা...