‘ভোর সকালে উঠে আমি চা-পান বানাই, রুটিটা সিদ্ধ হওয়ার সময় দিল না, বলি সময় দিল না/আঁচলে হাত পুচে আমি টুকরী লিয়ে দৌড়ি/ লো ঝিঙা ফুল, ঘণ্টাটা কলিজায় মারে বাড়ি/ মিছে আসা মিছে বুলি, তবু সংসার করি লো ঝিঙা ফুল...।’
চা শ্রমিকদের গানের এই কলিতেই যেন ফুটে উঠেছে তাদের দুঃখ-কষ্টের গল্প। তাদের প্রতিদিনের জীবন, যেখানে ত্যাগ আর অনিশ্চয়তাই বাস্তবতা।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিক সুরভী তেলেঙ্গা বলছিলেন, ‘সকাল থাইক্যা সন্ধ্যা পাতাই তুলি, তাও পেট ভইরা খাইতে পারি না। পোলাপানরে ভালো কইরা পড়া...