ভারতের কলকাতার শিখা ইন হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আসার কথা রয়েছে। প্রিয়জনদের মরদেহ নিতে আজ শনিবার সকাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে বেনাপোল স্থলবন্দরে অপেক্ষা করছেন স্বজনরা।বেনাপোল দিয়ে যাদের মরদেহ আসছে তারা হলেন— কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের তিন বছরের ছেলে স্বর্ণাশীষ দত্ত, আফসানার বাবা আকরাম আলী এবং সাভারের ব্যবসায়ী জোবায়ের বাবু। নিহতদের ময়নাতদন্ত এরই মধ্যে সম্পন্ন হয়েছে।সাভারের ব্যবসায়ী জোবায়ের বাবু...