কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারীতে বিলুপ্তপ্রায় তাঁতশিল্পে নতুন করে প্রাণ ফিরেছে। দীর্ঘ দুই দশক পর এই শিল্পের হাত ধরেই ভাগ্য বদলে গেছে এই ইউনিয়নের হাজারো মানুষের। ঘরে বসে তাঁতের শাড়ি বুনে পরিবারগুলোতে শুধু আর্থিক সচ্ছলতাই আসেনি, এর ইতিবাচক প্রভাব পড়েছে সমাজেও। অভাব দূর হওয়ায় এলাকায় শিক্ষার হার বেড়েছে এবং উল্লেখযোগ্য হারে কমেছে বাল্যবিয়ে।
সরেজমিন চর শৌলমারী ঘুরে দেখা যায়, ইউনিয়ন জুড়েই চলছে তাঁতের বিশাল কর্মযজ্ঞ। প্রায় প্রতিটি বাড়িতেই বসানো হয়েছে তাঁত। আঙিনায় শুকানো হচ্ছে সার...