জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপপ্রবাহে কমছে মানুষের আয়, বাড়ছে স্বাস্থ্য ব্যয়। ২০৩০ সালের মধ্যে কৃষি ও নির্মাণ খাতের শ্রমিকরা বছরে প্রায় ২৪ কর্মদিবস হারাতে পারেন। অন্যদিকে দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৮০ শতাংশ খরচ হয় জনগণকে নিজেদের পকেট থেকে, যা আরও বাড়ছে। ফলে দেশের মানুষ একই সঙ্গে আয় হ্রাস ও ব্যয় বৃদ্ধির দ্বিমুখী আর্থিক চাপে পড়ছে।‘হিট, হেলথ অ্যান্ড ইনক্রিজিং কস্টস অব লিভিং-অ্যা কল ফর অ্যাকশন’ শীর্ষক প্রতিবেদনে তাপপ্রবাহজনিত এই নতুন সতর্কবার্তা উঠে এসেছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে আন্তর্জাতি...