Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অফিস ফাঁকি দিয়ে ‘প্রমোদভ্রমণে’ বরিশালের ১৪ প্রকৌশলী

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪
অফিস ফাঁকি দিয়ে ‘প্রমোদভ্রমণে’ বরিশালের ১৪ প্রকৌশলী

সংগৃহীত ছবি

সপ্তাহের ব্যস্ত কর্মদিবসে অফিস না করে সিলেট ঘুরতে যাওয়ার অভিযোগ উঠেছে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীর বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত হতে ওই দপ্তরের হাজিরা খাতা পর্যালোচনা করেন সাংবাদিকরা। সেখানেই ধরা পড়ে তাদের একসঙ্গে অনুপস্থিতির বিষয়টি। এ বিষয়ে জানতে চাইলে উল্টো সাংবাদিকদের ওপরই ক্ষোভ ঝাড়েন দপ্তরটির নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম। এক সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন— এমন অভিযোগও পাওয়া গেছে। জানা গেল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই, অর্থাৎ ছুটি না নিয়ে গত ৯ সেপ্টেম্বর দুপুরে অফিস থেকে বের হয়ে যান চার প্রকৌশলী। তারা হলেন— নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবির হাসান, উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান ও সাদিয়া সুলতানা জেবা। পরদিন অফিসে আসেননি তারা। এর আগে গত ৮ সেপ্টেম্বর থেকে সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান এবং ৭ সেপ্টেম্বর থেকে সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আফজাল হোসেনও ছিলেন অনুপস্থিত।

গত রবিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে গিয়ে নির্বাহী প্রকৌশলীসহ দপ্তরের ছয় কর্মকর্তার কক্ষে দেখা যায় তালা। খোঁজ নিয়ে জানা গেল, নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলামের নেতৃত্বে দপ্তরের পাঁচ প্রকৌশলী এবং উজিরপুর উপজেলা ছাড়া বাকি ৯ উপজেলার উপসহকারী প্রকৌশলীরা গত ৯ সেপ্টেম্বর দুপুরের পর বরিশাল থেকে রওনা হন ঢাকার উদ্দেশে। পরে ঢাকা থেকে বিমানে সিলেট এবং সেখান থেকে হবিগঞ্জের বাহুবলে যান।

প্রকৌশলীদের দলটি বাহুবল উপজেলার পুটিজুরী এলাকার বিলাসবহুল ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে’ টানা চার দিন অবস্থান করেন বলে নিশ্চিত করেছে বেশ কয়েকটি সূত্র। বিষয়টি নিয়ে সাংবাদিকরা অনুসন্ধান করছেন— এমন খবর পেয়ে তারা রবিবার রাতে ফেরেন বরিশালে।

নাম প্রকাশ না করার শর্তে দপ্তরের এক উপসহকারী প্রকৌশলী কথা বলেছেন আগামীর সময়ের সঙ্গে। তার দাবি, এক ঠিকাদারের অর্থায়নে সিলেট ভ্রমণে যান নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলামসহ ১৪ জন। বিষয়টি জানাজানি হওয়ার পর তারা তড়িঘড়ি করে ফিরে আসেন। তা না হলে আরও দুদিন রিসোর্টে থাকার পরিকল্পনা ছিল। তাদের সঙ্গে একজন ঠিকাদার ও কয়েকজন সাংবাদিকও ছিলেন।

এদিকে রবিবার রাতে অফিসে ফিরে কর্মদিবসে ভ্রমণের তথ্য ফাঁস হওয়ায় অধস্তন কয়েকজন কর্মচারীকে শাসিয়ে বদলির হুমকি দেওয়ার অভিযোগ ওঠে নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বললেন, ‘হাই-অথরিটির পারমিশন নিয়ে এলে এ বিষয়ে কথা বলব। আমি এক যুগ্ম সচিবের সঙ্গে ভিজিটে রয়েছি। হাজিরা খাতা খোঁজা কোন সাংবাদিকতার মধ্যে পড়ে, সেটি জানতে হবে।’

কর্মদিবসঅভিযোগপ্রকৌশলীপ্রমোদভ্রমণঅফিস ফাঁকিবরিশাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা