আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের নামে জমা হয়েছে দুটি মনোনয়নপত্র। অন্যটি জমা হয়েছে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে।আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর নিজ দপ্তরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র কেন— জানতে চাইলে ইসির সিনিয়র সচিব বললেন, ‘এটা তো আমাদের বিষয় না। আমর...