টানা কর্মদিবসের শেষে ছুটির দিনটা হওয়ার কথা আরাম ও স্বস্তির। অথচ এই দিনে যেন আরও বেশি অবসন্ন লাগে। এর কারণ জানাচ্ছেন সায়মন
কর্মজীবীদের জন্য সাধারণত শুক্র ও শনি— মাত্র দুদিন ছুটি। অনেকের ক্ষেত্রে সে সুযোগও নেই; সপ্তাহে ছুটির দিনের সংখ্যা মাত্র এক। দিনটি শান্তিমতো ঘুমিয়ে, পরিবারের সঙ্গে সময় কাটাবেন কিংবা আত্মীয় বা বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডায় কাটাবেন বলে ঠিক করলেন। অথচ সেদিন সকালে যেন বিছানা ছেড়ে ওঠাই দায়! পিঠ, ঘাড়, কোমরের আড়ষ্টতায় উঠে বসতে কষ্ট হয় কিংবা উঠতে পারলেও যেন প্রচণ্ড অবসাদে আর নড়তে ইচ্ছে...