পুঁজিবাজার চাঙ্গা করতে দেওয়া হয়েছে একগুচ্ছ নতুন কর সুবিধা। পাশাপাশি ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিলসহ বিভিন্ন সংশোধন এনে পাস করা হয়েছে অর্থবিল-২০২৬। উল্লেখযোগ্য সংশোধনীর মধ্যে রয়েছে— ব্যাংক হিসাব খোলায় বাধ্যতামূলক টিআইএন প্রত্যাহার, মুদি দোকান ও কাঁচাবাজারকে ভ্যাটমুক্ত এবং কোম্পানির লভ্যাংশের ওপর করহার ২০ শতাংশ বহাল।
গতকাল সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটির সংশোধনীসহ উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে ত...