সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে মানুষের মতপ্রকাশের জায়গাগুলোর
মধ্যে অন্যতম একটি হলো কমেন্ট বক্স। কোনো খবর, ছবি, মতামত বা ধর্মীয় বক্তব্য প্রকাশের পর
মুহূর্তেই সেখানে নানা মন্তব্য জমতে থাকে। এক্ষেত্রে মতের ভিন্নতা থাকাটাই
স্বাভাবিক। কিন্তু মতভেদ যখন অশালীন ভাষা, ব্যক্তিগত আক্রমণ, বিদ্রূপ, অপমান কিংবা
গালাগালিতে রূপ নেয়,
তখন শুধু অনলাইন পরিবেশই নষ্ট হয় না, সেখানে ব্যক্তির চরিত্র ও নৈতিকতারও প্রকাশ ঘটে।
ইসলাম মতভেদকে নিষিদ্ধ করেনি; তবে মতভেদের মধ্যেও কথা বলার
শিষ্টাচার নির্ধারণ করে দিয়েছে।
পবিত...