বিনোদন দুনিয়ায় এখন একটাই নাম চর্চায়, ‘উইডোজ বে’। ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের রাতে প্রায় সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে একক সিজনে রেকর্ডসংখ্যক ১৪টি এমি ট্রফি জিতে নিয়ে ইতিহাস গড়েছে এই কমেডি হরর সিরিজটি। লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এমি আসরে ১৯টি ক্যাটাগরিতে মনোনীত হয়ে ১৪টিতেই জয় ছিনিয়ে নেয় সিরিজটি।তাই এখন প্রশ্ন আসতেই পারে সিরিজটি আসলে কী নিয়ে তৈরি, কেন এত উন্মাদনা আর কোথায় দেখা যাবে? বাহ্যিক দৃষ্টিতে এটিকে একটি নিরিবিলি দ্বীপের সাধারণ গল্প মনে হলেও, বাস্তবে এর প্লট ভীষণ রহস্যময় ও রোমাঞ্চকর। গল্পে...