কক্সবাজারের ১০০ শয্যা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি তিনটি অ্যাম্বুলেন্সের দুটি অচল পড়ে আছে। এর একটি হাসপাতাল চত্বরে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে ২১ বছর ধরে। অন্যটি আংশিকভাবে সচল থাকলেও মেরামত না করায় দেড় বছর ধরে গ্যারেজে তালাবদ্ধ। ফলে সংকটাপন্ন রোগীকে অন্য হাসপাতালে নিতে গিয়ে বিপাকে পড়ছেন রোগী ও স্বজনরা। বাধ্য হয়ে অনেককে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে প্রথম অ্যাম্বুলেন্স বরাদ্দ পায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মিতসুবিশি এল-৩০০ মড...