ঢাক-ঢোলের তাল, কবিয়ালদের যুক্তি-তর্ক আর ছন্দের লড়াই। কখনো তত্ত্বকথা, কখনো কাব্যের কথামালা। মুগ্ধ হয়ে তা উপভোগ করছেন বিভিন্ন বয়সী মানুষ। কারও ধর্মীয় পরিচয় হিন্দু, কারও মুসলিম। কিন্তু গানের আসরে নেই কোনো ভেদাভেদ। ২৫৯ বছরের ঐতিহ্যবাহী কবিগানের আসর ঘিরে এভাবেই মিলনমেলায় পরিণত হয়েছে ভোলার দক্ষিণ বাপ্তা।
সদর উপজেলার দক্ষিণ বাপ্তা এলাকার রতন মহাজনের বাড়ির উঠানে গত বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী এ আয়োজন। আজ শনিবার সন্ধ্যায় শেষ হবে আসর। দেশের বিভিন্ন জেলা থেকে আসা কবি ও সরকারদের অংশগ্রহণে জমে উঠেছ...