কবি কাজী জহিরুল ইসলামের কবিতায় শিল্পবোধ, দর্শন ও বিষয়বৈচিত্র্য নিয়ে ‘কাছের মানুষ দূরের গল্প’ শীর্ষক আলোচনা, কবিতা পাঠ ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা সংস্থা জলধি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক, গবেষক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক মুখ্য সচিব সিরাজ উদ্দিন সাথী। আলোচনায় অংশ নেন কবি আতাহার খান, ড. মাহবুব হাসান, মুজতাহিদ ফারুকী, জাকির আবু জাফর, নাহিদা আশরাফী, আবিদ আজম, আশিক মুস্তফা, সফ...