পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা।আজ সোমবার বিকাল ৩টা থেকে এই ঘটনা ঘটে। এরপর থেকে গেট দিয়ে কন্টেইনারবাহী পণ্য চলাচল বন্ধ আছে। পণ্যবাহী কাভার্ডভ্যান চলাচলও বন্ধ আছে। শ্রমিকদের অভিযোগ, বন্দর গেট দিয়ে প্রবেশের পাস ইস্যুকে কেন্দ্র করে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দর গেটে কর্মরত সিকিউরিটি কর্মীর প্রথমে বাগবিতণ্ডা এরপর ধাক্কাধাক্কি হয়। এর জেরে পণ্য পরিবহন বন্ধ করা হয়। গেটে শ্রমিক বিক্ষোভের কারণে ভয়ে অন...