চীনের অর্থায়নে পরিচালিত কনফুসিয়াস ইনস্টিটিউটকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে পেন্টাগন। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে হেগসেথ অভিযোগ করেছেন, বিধিনিষেধের মুখে পড়ার পর কনফুসিয়াস ইনস্টিটিউটগুলো নাম ও পরিচয় বদলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালাচ্ছে।
হেগসেথ বলেছেন, ‘৩০টি বিশ্ববিদ্যালয়ে ভিন্ন নাম ও কাঠামোয় ৮০টি নতুন প্রচারকেন্দ্র গড়ে উঠেছে। কিন্তু তাদের উদ্দেশ্য একই—মেধাস্বত্ব...