রাজনৈতিক স্যাটায়ারের ভঙ্গিতে ‘দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’-এ উপস্থাপিত হয়েছে একটি বিশ্ববিদ্যালয়, নামহীন একদল শিক্ষার্থী, রাজনৈতিক পদ পাওয়ার স্বপ্নে বিভোর কতিপয় তরুণ এবং একটি ঘোড়া। আকাশ হকের এই চলচ্চিত্র ছাত্র রাজনীতিকে শুধু একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখে না; বরং বিশ্ববিদ্যালয়কে একটি ক্ষুদ্র রাষ্ট্রের মতো বিবেচনা করে— যেখানে ক্ষমতা, সম্পদ, আনুগত্য, তোষামোদ এবং পরিচয়ের লড়াই একই সঙ্গে কাজ করে।
২০২৬ সালের এই চলচ্চিত্র ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ...