একসময় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যেকোনো পাড়া-মহল্লায় গেলেই হাত করাত দিয়ে গাছ চিড়ার দৃশ্য চোখে পড়ত। করাতিদের সুর মিলিয়ে করাত টানার সেই পরিচিত দৃশ্য এখন আর প্রায় দেখাই যায় না।
গাছগাছালিতে সমৃদ্ধ বানিয়াচংয়ে একসময় করাতি পেশায় অসংখ্য মানুষ নিয়োজিত ছিলেন। তারা শুধু নিজ এলাকায় নয়, আশপাশের এলাকাতেও গিয়ে গাছ চিড়ার কাজ করতেন। তখন তাদের ব্যাপক চাহিদা ছিল। কিন্তু কালের বিবর্তনে কাঠ চিড়ার কাজে যান্ত্রিক করাতের ব্যবহার বাড়তে থাকায় জীবিকার তাগিদে অনেকেই পেশা পরিবর্তন করতে বাধ্য হন। ফলে বর্তমানে হাত করাত দিয়ে...