সূর্য ওঠার আগেই হাতে দা নিয়ে বেরিয়ে পড়েন মোহাম্মদ আলাউদ্দিন। গ্রামের সরু পথের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করেন, যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন। মানুষের উপকারের তাগিদ থেকেই নিঃস্বার্থভাবে কাজ করছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব গোয়ালবাড়ী ইউনিয়নের কালামাটি গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন (৪৬)। তিনি ওই গ্রামের ইশাদ আলীর ৯ সন্তানের মধ্যে সবার ছোট।
মোহাম্মদ আলাউদ্দিন জীবিকার জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলার বিভিন্ন রাস্তা, স্কুলমুখী পথ ও সড়কের...