জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা এবং তদন্তের ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। অন্যদিকে, তদন্ত শেষে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে বিশ্ববি...