সামাজিক মাধ্যমে ভারতের গান্ধী পরিবারকে নিয়ে একাধিক বিতর্কিত পোস্ট করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে নিয়ে করা একটি পোস্টে আপত্তিকর ইঙ্গিত দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।ভারতের হিমাচল প্রদেশের শিমলার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে এ মামলা করা হয়। অভিযোগকারীর নাম অতুল শর্মা। তার দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনা নিজের ভেরিফায়েড সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্টগুলো প্রকাশ করেন। এসব পোস্টে ভারতের সাবেক...