টেস্ট ক্রিকেটের একটি রোমাঞ্চকর দিনের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। বারবার রূপ বদলে গেল ম্যাচের। প্রথম ইনিংসে জোমেল ওয়ারিকেনের
ঘূর্ণিজাদুতে পাকিস্তান বড় লিড নিতে ব্যর্থ হলেও শেষ সেশনের বিধ্বংসী বোলিংয়ে ম্যাচের
পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়ে সফরকারীরা। মাত্র ১০৩ রান তুলতেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ
হারিয়েছে ৬ উইকেট। পিচের যে আচরণ, তাতে এরই মধ্যে দ্বিতীয় টেস্টে জয়ের সুবাস পেতে শুরু করেছে বাবর
আজমের দল।
ত্রিনিদাদের কুইন্স পার্ক
ওভালে উইন্ডিজের দ্বিতীয় ইনিংসের শুরুটা মন্দ হয়নি। ওপেনিং জুটিতে এসেছিল ৪০ রান। তব...