বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাজার বহুমুখীকরণ এবং জাপানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে চালু হলো ‘বিজিএমইএ জাপান ডেস্ক’।
গতকাল বুধবার জাপানি ব্র্যান্ড ও ক্রেতাদের জন্য বাংলাদেশ থেকে পণ্য আমদানি প্রক্রিয়া আরও সহজ ও ঝামেলামুক্ত করতে উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদির মিলনায়তনে এই বিশেষ উদ্যোগের উদ্বোধন করা হয়। বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, এই ডেস্ক মূলত একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিশেষ...