কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় হাসমত উল্লাহ ওরফে সানু (২৬) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ক্যাম্প-৬-এর এ/৩ ব্লকে এ অভিযান চালানো হয়।১৪ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ক্যাম্পের ওই ব্লকে কয়েকজন রোহিঙ্গা অস্ত্রসহ অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি...