ভারতের বাণিজ্য নগরী মুম্বাই শহরে সশস্ত্র হামলার ১৮ বছর আজ। ২০০৮ সালের ২৬ নভেম্বর রাতের অন্ধকারে আরব সাগর পাড়ি দিয়ে মুম্বাইয়ের উপকূলে নেমে আসে সশস্ত্র ১০ তরুণ; যারা মুহূর্তেই প্রাণবন্ত শহরটিকে এক বিভীষিকাময় মৃত্যুপুরীতে পরিণত করে। পাকিস্তানি সংগঠন লস্কর-ই-তাইয়েবার (এলইটি) প্রশিক্ষিত এই হামলাকারীরা কয়েকটি দলে ভাগ হয়ে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশন, লিওপোল্ড ক্যাফে, কামা হাসপাতাল, নারিমান হাউস এবং ঐতিহ্যবাহী তাজমহল প্যালেস ও ওবেরয় ট্রাইডেন্ট হোটেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় একযোগে নির্বিচা...