সীমান্ত বিরোধের একটি ‘ন্যায্য, যৌক্তিক ও পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান’ খুঁজে বের করতে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে চীন ও ভারত। মঙ্গলবার বেইজিংয়ে দুই দেশের জ্যেষ্ঠ কূটনীতিকদের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে।বিশ্বের দুই জনবহুল দেশ চীন ও ভারত—দুটিই পারমাণবিক শক্তিধর। হিমালয় অঞ্চলে দেশ দুটির মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ, বেশির ভাগই অচিহ্নিত ও বিরোধপূর্ণ সীমান্ত রয়েছে।চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সীমান্তবিষয়ক বিভিন্ন দিক ও দ্বিপক্ষীয়...