হামের প্রাদুর্ভাবের মধ্যেই এবার সিলেটে ছড়িয়েছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি বছর সিলেটে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আফিয়া খানম নামে এক নারী মারা গেছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় আজ সোমবারের ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য। বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ১১১ জনে দাঁড়িয়েছে।
সবশেষ শনাক্ত ডেঙ্গু রোগীদে...