Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু দেখল সিলেট

সিলেট অফিস
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৬:৩৫
ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু দেখল সিলেট

ফাইল ছবি

হামের প্রাদুর্ভাবের মধ্যেই এবার সিলেটে ছড়িয়েছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি বছর সিলেটে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আফিয়া খানম নামে এক নারী মারা গেছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় আজ সোমবারের ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য। বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ১১১ জনে দাঁড়িয়েছে।

সবশেষ শনাক্ত ডেঙ্গু রোগীদের মধ্যে একজন ওসমানী মেডিকেলে এবং অন্যজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য বিভাগের তথ্য, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে এখন পাঁচজন ডেঙ্গু ভর্তি। 

চলতি বছর এ পর্যন্ত শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে সিলেট জেলায় ২৪, সুনামগঞ্জে ২১, হবিগঞ্জে ৫২ এবং মৌলভীবাজারে ১১ জন আক্রান্ত হয়েছেন। অন্য জেলা থেকে আসা তিনজন রোগীও সিলেট বিভাগের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সিলেটের সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, ডেঙ্গু পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি আছে। এডিস মশার বিস্তার রোধে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সিলেটডেঙ্গুওসমানী মেডিকেল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise