অস্ট্রেলিয়া সফরের দুঃস্বপ্ন
আর দল থেকে বাদ পড়ার দীর্ঘ ৯ মাস পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরেছেন টপঅর্ডার ব্যাটার
ওলি পোপ। আসন্ন পাকিস্তান সিরিজের প্রথম দুই টেস্টের স্কোয়াডে ডাক পাওয়া এই ব্যাটার
জানিয়েছেন, গার্লফ্রেন্ড এলা গর্ডনের সঙ্গে বসে বাও বান খাওয়ার সময়ই হঠাৎ আসে সেই কাঙ্ক্ষিত ফোনকলটি,
যা এক নিমিষেই পাল্টে দিয়েছে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ।
লর্ডসে ক্রিকইনফোকে দেওয়া
সাক্ষাৎকারে নিজের কামব্যাক ও পেছনের গল্প শোনান ওলি পোপ। গার্লফ্রেন্ডের সঙ্গে বসে
অনিশ্চিত ভবিষ্যত নিয়ে আলোচনা করার সেই মুহূর্তটি স্মরণ...