স্প্যানিশ লা লিগার হাইভোল্টেজ
‘এল ক্ল্যাসিকো’তে রিয়াল
মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে বার্সেলোনা দলে আসতে পারে বড় এক চমক। স্পোর্ত-এর প্রতিবেদন
অনুযায়ী, দানি ওলমোর ইনজুরির কারণে মাত্র ১৭ বছর বয়সি উঠতি ইসরায়েলি মিডফিল্ডার ওরিয়ান গোরেনকে
বার্সেলোনার মূল দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন কোচ হান্সি ফ্লিক।
গত শুক্রবার স্পটিফাই ক্যাম্প
ন্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে হান্সি ফ্লিকের অধীনে মূল
দলের সঙ্গে অনুশীলন করেছেন এই তরুণ প্রতিভা। লা মাসিয়ার অন্যতম উজ্জ্বল রত্ন...