আগামী ১১ সেপ্টেম্বর চট্টগ্রামে হবে লাইভ মিউজিক উৎসব ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’।নগরীর নেভি কনভেনশন সেন্টারে লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কনসার্টে দেশের জনপ্রিয় ছয়টি রক ব্যান্ড ও শিল্পী পারফর্ম করবেন।
উৎসবে থাকছে অর্থহীন, অ্যাভয়েড রাফা, এ কে রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ। নতুন লাইনআপ নিয়ে চট্টগ্রামে মঞ্চে ফিরছে অর্থহীন। গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এর প্রথম আসরের পর এবার চট্টগ্রামে আয়োজনটি নিয়ে আসছেন উদ্যোক্তারা।...