জয়পুরহাটে রাস্তার কাজ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে হাতের টানেই উঠে আসছে কার্পেটিং। নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করায় সরকারি অর্থের অপচয় হয়েছে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, পাঁচবিবির গলাকাটা থেকে আংড়া পর্যন্ত ৯৮০ মিটার দীর্ঘ এই সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৮৪ লাখ ৪৭ হাজার টাকা। কাজটি বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স লিনা ইন্টারপ্রাইজ’। উপজেলার দাউদপুর গ্রামের বাসিন্দা সেলিম হোসেন বলেন, ‘১৫ দিন আগে আমাদের গ্রামের রাস্তার কাজ...