ইতিহাস ও ঐতিহ্য টানে এলিজা বিনতে এলাহীকে। সেই আগ্রহ থেকেই তিনি
ছুটতে থাকেন দেশ-বিদেশে। পাঠকদের আজ পরিচয় করিয়ে দিচ্ছেন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি
প্রত্নস্থলের সঙ্গে
বাহাদুর শাহ পার্ক, ঢাকা
পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত সম্রাট বাহাদুর শাহ পার্ক প্রায়
দেড়শ বছর আগের বহু ঘটনার সাক্ষী। এখানে রয়েছে ঢাকার একমাত্র অবেলিস্ক আকৃতির স্মৃতিস্তম্ভ।
ঢাকার নবাব আবদুল গনির নাতি খাজা হাফিজুল্লাহর মৃত্যুর পর নবাবের ইংরেজ বন্ধুরা চাঁদা
তুলে তার স্মৃতি রক্ষার্থে ১৮৮৪ সালে এই স্মৃতিফলক স্থাপন করেন।
বাহাদুর শ...