১৬ বছরের পথচলার পর নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে তরুণ প্রজন্মের মোবাইল অপারেটর ব্র্যান্ড হিসেবে পরিচিত এয়ারটেল। গতকাল সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ডটির নতুন নাম ‘সার্কেল’ ঘোষণা করে রবি আজিয়াটা পিএলসি।
রবি জানিয়েছে, নতুন ব্র্যান্ডে রূপান্তর হলেও গ্রাহকসেবায় কোনো পরিবর্তন আসবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহক হিসেবে গণ্য হবেন। গ্রাহকদের বিদ্যমান ০১৬ নম্বর, সেবা, প্যাকেজ, মূল ব্যালান্স এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভি...