রেকর্ড তাপপ্রবাহের মুখে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বহুদিনের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে ফ্রান্স। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এয়ার কন্ডিশনার।তীব্র গরমে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় এ সপ্তাহে এয়ার কন্ডিশনার নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন করে জোরালো হয়েছে। কট্টর ডানপন্থী নেতা মেরিন ল্য পেন ভর্তুকি দিয়ে ব্যাপকভাবে এয়ার কন্ডিশনার স্থাপনের দাবি তুলেছেন। অন্যদিকে দীর্ঘদিন এর বিরোধিতা করা পরিবেশবাদীরাও এখন স্বীকার করছেন, ভবিষ্যতে এর ব্যবহার এড়ানো...