রাতের আকাশে চাঁদের দিকে তাকালে অনেকের মনেই মায়াময় অনুভূতি দোলা দেয়। খালি চোখে চাঁদের গায়ে কিছু দাগ নজরে পড়ে আমাদের। কিন্তু টেলিস্কোপ দিয়ে দেখলে দাগগুলো পরিণত হয় গভীর খাদে। টেলিস্কোপের মাধ্যমে আকাশের দিকে তাকিয়ে দূর গ্রহ-নক্ষত্রের দৃশ্য দেখার পর নিজের ভেতর জন্মানো কৌতূহল থেকেই অনেকে মহাকাশ নিয়ে আরও জানতে আগ্রহী হয়ে ওঠেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কয়েকজন শিক্ষার্থী এমনই আগ্রহ থেকে একসময় ঠিক করলেন, বাইরে থেকে কিনবেন না, বরং নিজেরাই বানাবেন টেলিস্কোপ। তারা ক্যাম্পাসের মহ...