ঢাকার কোনো ব্যস্ত সড়ক থেকে একটু ভেতরে ঢুকলেই দেখা মেলে পরিচিত এক দৃশ্যের। ছোট ছোট টেবিল ঘিরে কয়েক তরুণের আড্ডা, কারও সামনে ল্যাপটপ, কেউ ব্যস্ত মোবাইল ফোনে, আবার কেউ ধীরে ধীরে শেষ করছেন এক কাপ কফি। শহরের ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় নিজের মতো করে কাটানোর এমন জায়গার চাহিদা বাড়ছে। সেই পরিবর্তনকে সঙ্গে নিয়ে ঢাকার ক্যাফে সংস্কৃতিতে জায়গা করে নিয়েছে স্থানীয় কফি ব্র্যান্ড অ্যারাবিকা কফি।
অ্যারাবিকার গল্প মূলত ঢাকার বদলে যাওয়া কফি-অভ্যাসের গল্পও। একসময় কফি ছিল চাকেন্দ্রিক বাঙালি আড্ডার তুলনামূলক ছোট একট...