জামালপুরে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। প্রতিষ্ঠান চারটির পাসের হার শূন্য শতাংশ।আজ শনিবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।বোর্ডের ফলাফল অনুযায়ী, জামালপুর সদরের শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ৬ জন পরীক্ষায় অংশ নেন। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এলাকার এসএম শিখা মুখলেছুর রহমান কলেজ থেকে পর...