আজকের সংগ্রহ আগামী দিনের সম্পদ, আগামী দিনের ঐতিহ্য। কিন্তু এই সংগ্রহের কাজটিই সবার করা হয় না। গুরুত্বও দেন না অনেকে। এ কারণে আমাদের ইতিহাস-ঐতিহ্যের অনেক কিছুই আজ লুপ্ত প্রায়। তবে হতাশার এমন চিত্রের মধ্যে আশার আলো জ্বালিয়ে রাখেন কেউ কেউ। এদেরই একজন ময়মনসিংহের রেজাউল করিম আসলাম। লোকঐতিহ্যের বাদ্যযন্ত্র সংরক্ষণ করেছেন তিনি। একই সঙ্গে গান শোনার পুরনো দিনের রেডিও-গ্রামোফোনসহ অন্য মাধ্যমগুলোও আছে তার সংগ্রহে।
এসব সংগ্রহ নিয়ে আসলাম গড়ে তুলেছেন এক সংগ্রহশালা। নাম দিয়েছেন ‘এশিয়ান মিউজিক মিউজিয়াম’। নগ...