দুয়েকজন অকপটেই স্বীকার করে নিলেন নিজেদের আগাম ব্যর্থতা। কেউ কেউ ইতস্তত করে বললেন ভালো করার কথা। একটু সাহসীরা একধাপ এগিয়ে অনেক সমীকরণ মিললে দিলেন পদকের প্রতিশ্রুতি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারাও জোর গলায় শোনাতে পারেননি কোনো আশার কথা। মোটা দাগে ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশের ২৬০ সদস্যের বিশাল বহরের হতে যাচ্ছে লক্ষ্যহীন
যাত্রা।
গেমস এলেই কর্মকর্তাদের তোড়জোড় শুরু হয়। সেটা অ্যাথলেটদের
প্রস্তুতির জন্য নয়, নিজেদের আনন্দভ্রমণ নিশ্চিতে।
এক্ষেত্রে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এবার। আসল কোচ ছ...