আন্তর্জাতিক রাগবিতে হারানো র্যাংকিং ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে চাইনিজ তাইপে যাচ্ছে বাংলাদেশ জাতীয় পুরুষ রাগবি দল। আগামী ২০ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য এশিয়া রাগবি এমিরেটস সেভেনস ট্রফিতে অংশ নেবে লাল-সবুজের প্রতিনিধিরা। লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, স্বাগতিক চাইনিজ তাইপে ও ফিলিপাইন।টুর্নামেন্ট সামনে রেখে এক মাসের প্রস্তুতি শেষে ১২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। দলের সঙ্গে থাকবেন ম্যানেজার ও কোচিং স্টাফের সদস্যরাও।টিম ম্যানেজার সাইদ আহমেদ জানান, গত বছ...