হিমালয় পর্বতমালাকে বহুকাল ধরে আমরা চিনে এসেছি এশিয়ার ‘ওয়াটার টাওয়ার’ বা পরম শ্রদ্ধার ‘তৃতীয় মেরু’ হিসেবে। কিন্তু আজ সমুদ্রপৃষ্ঠের উত্তাপ বৃদ্ধি আর আবহাওয়ার চরমভাবাপন্নতায় সেই হিমালয়ের বরফ গলছে অশ্বমেধের ঘোড়ার মতো। সেই দূর পাহাড়ে বরফ গলার নীরব ক্রন্দন গঙ্গা, ব্রহ্মপুত্র ও ত্রিশূলির জলস্রোত বেয়ে বাংলাদেশের বিস্তীর্ণ সমতলে ধেয়ে আসছে অনিশ্চয়তা আর বিপর্যয়ের বার্তা হয়ে।
২০১১-২০ সালের মধ্যবর্তী সময়ে হিন্দু কুশ-হিমালয় অঞ্চলে বরফ গলার গতি তার আগের দশকের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেড়েছে। বিজ্ঞানীরা হিস...