পাহাড়ের চূড়ায় পৌঁছানো যে শুধুই একটি অভিযান তা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য স্বপ্ন, পরিশ্রম, সাহস আর দেশের প্রতিনিধিত্ব করার গর্ব। ইউরোপের সর্বোচ্চ শিখর মাউন্ট এলব্রুস জয় করে সেই গর্বই বয়ে এনেছেন বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। অভিযান শেষে এবার দেশের জাতীয় পতাকা প্রত্যর্পণ করেছেন তিনি। একই সঙ্গে তুলে ধরেছেন দুর্গম পাহাড়ের চূড়ায় পৌঁছানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং দেশের পর্বতারোহণের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা।বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি...