সিলিন্ডার গ্যাস, জ্বালানি তেল, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রবিবার বিকালে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি বের হয়। পরে পল্টন মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।মিছিলপূর্ব সমাবেশে জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, জ্বালানি ও বিদ্যুৎ খাতে মূল্যবৃদ্ধি, সার সংকট এবং বিভিন্ন খাতে দুর্নীতি ও দলীয়...