রাজনীতির অভিধানে কিছু শব্দ থাকে, যেগুলো শুনলেই কপালে ভাঁজ পড়ে। ক্ষমতা, সংঘাত, প্রতিপক্ষ, পরাজয়। আবার কিছু শব্দ আছে, যেগুলো শুনলে অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। যেমন ‘হাবিবি’। আরবি ভাষার এই মিষ্টি শব্দটির অর্থ ‘আমার প্রিয়’। প্রেমিকাকে বলা যায়। বন্ধুকে বলা যায়। প্রিয় মানুষকেও বলা যায়। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে? তাও আবার আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে?বলেছেন একজন। নাম আবদুল এল-সায়েদ। আর তাতেই যেন এক শব্দের মধ্যে মিশে গেছে রাজনীতি, রসিকতা, ইতিহাস আর খানিকটা মধুর প্রতিশোধের গল্প।ঘটনার শুরু যুক্তর...