মিউচুয়াল ফান্ডের অর্থ বিতর্কিতভাবে
বিনিয়োগ করে ইউনিটহোল্ডারদের আর্থিক ক্ষতির দায়ে ছয় ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্ব থেকে
এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের নিয়োগ বাতিল করে আদেশ জারি করা হয়েছে।
এ খাতে শৃঙ্খলা ফেরাতে এমন সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ
অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বিএসইসির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশন
থেকে জারি করা হয়েছে এ-সংক্রান্ত আদেশ।
আদেশ অনুযায়ী ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল
ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্...